ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল-ও খুললো

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৫:২১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৫:২১:১৩ অপরাহ্ন
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল-ও খুললো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে খুলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হল।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কুয়েটের ১০২তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়।

এদিন সকাল ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। তবে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষা উপদেষ্টা জানান, সংঘর্ষের ঘটনার তদন্তে ইউজিসি একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। একইসঙ্গে আন্দোলনকারীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। তবে আলোচনা শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে।

অন্যদিকে দুপুরে শিক্ষকরা সংবাদ সম্মেলন করে জানান, ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা আন্দোলন থেকে সরে আসেনি, যা তাদের মতে পরিকল্পিত।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, উপাচার্যের পদত্যাগের দাবি তারা প্রত্যাখ্যান করেছেন। তারা মনে করেন, এটি শিক্ষকদের সম্মানহানির শামিল।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা এক দফা দাবিতে আন্দোলনে নামে, যার কেন্দ্রবিন্দুতে ছিল উপাচার্যের অপসারণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা