ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভারতের কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত পশ্চিমবঙ্গের ৩ জন

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৫:২৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৫:২৩:২৯ অপরাহ্ন
ভারতের কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত পশ্চিমবঙ্গের ৩ জন
ভারতের কাশ্মিরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পর্যটক। মর্মান্তিক এই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন বাসিন্দা, যাঁরা ছুটি কাটাতে কাশ্মির গিয়েছিলেন।

গতকাল (মঙ্গলবার) বিকেলে ঘটে যাওয়া এই সন্ত্রাসী হামলার পর ভয়াবহতার চিত্র উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়। জানা গেছে, হামলার সময় জঙ্গিরা পর্যটকদের ধর্ম পরিচয় জানতে চেয়েছিল। এরপর নির্বিচারে গুলি চালায়।

নিহতদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী, যিনি কর্মসূত্রে যুক্তরাষ্ট্রে ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। ১৬ এপ্রিল স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মির ঘুরতে গিয়ে প্রাণ হারান তিনি।

আরেকজন নিহত পর্যটক হলেন কলকাতার বেহালার বাসিন্দা সমীর গুহ। তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। সঙ্গে ছিলেন স্ত্রী শবরী গুহ ও কন্যা শুভাঙ্গী গুহ।

এছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্র। তিনি গোয়েন্দা ব্যুরোতে (আইবি) হায়দ্রাবাদ অফিসে সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মিরে।

আজ বুধবার সকালে এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “কাশ্মিরে ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক এই সহিংসতায় পশ্চিমবঙ্গের তিনজন নাগরিক নিহত হয়েছেন। দিল্লি বিমানবন্দরে রাজ্য প্রশাসন নিহতদের পরিবারের পাশে আছে এবং কলকাতায় ফিরে আসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।” বিমানটি আজ (বুধবার) রাত ৮টা ৩০ মিনিটে কলকাতায় পৌঁছাবে বলে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে