ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামি আন্দোলন ও গণঅধিকার

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৫:৪১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৫:৪১:৫৫ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামি আন্দোলন ও গণঅধিকার
জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার নিশ্চিত করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত রাজনৈতিক সংলাপে এসব দাবি জানান দুই দলের শীর্ষ নেতারা।

সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “জাতীয় নির্বাচন সংখ্যাতাত্ত্বিক (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে হওয়া উচিত। এছাড়া গত জুলাই-আগস্টে যে গণহত্যা হয়েছে, তার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। নারী অধিকার সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়গুলোও বাতিল করতে হবে।”

একই সুরে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূর। তিনি বলেন, “গণহত্যায় জড়িত রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনের আগে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।”

দুই দলের নেতারা আরও জানান, চলমান রাজনৈতিক সংকট নিরসনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিক সংলাপ ও সমঝোতা জরুরি বলে মনে করেন তারা।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক