ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

কাশ্মিরে পর্যটক হত্যাকাণ্ড, ক্ষোভে ফুঁসছে বলিউড

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৬:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৬:১৭:০৭ অপরাহ্ন
কাশ্মিরে পর্যটক হত্যাকাণ্ড, ক্ষোভে ফুঁসছে বলিউড
কাশ্মিরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। এই নির্মম হত্যাযজ্ঞ দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের জন্ম দিয়েছে। প্রতিবাদে ফুঁসছে বলিউড। প্রথম সারির তারকারা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, শোক এবং বিচার চেয়ে মুখ খুলেছেন।

অক্ষয় কুমার তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, “পহেলগাঁওয়ে নির্দোষ পর্যটকদের উপর ভয়ঙ্কর এই হামলা আতঙ্কের। কীভাবে এই নিরীহ মানুষগুলোকে এমনভাবে হত্যা করা হলো! তাঁদের পরিবারের জন্য প্রার্থনা রইল।”

সঞ্জয় দত্ত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে আমাদের নাগরিকদের। এটা ক্ষমার অযোগ্য, ভুলে যাওয়ার মতো নয়। এবার আর চুপ থাকব না—উত্তর দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করব, যেন এই কাপুরুষোচিত ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হয়।”

ভিকি কৌশল বলেন, “নিহত সহনাগরিকদের পরিবারের যন্ত্রণা কল্পনা করতেও পারছি না। এই ন্যক্কারজনক হত্যাযজ্ঞের নিন্দা করছি। আমার প্রার্থনা ও সমবেদনা রইল।”

করণ জোহর এক হৃদয়বিদারক বার্তায় লেখেন, “যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য হৃদয়ের গভীর থেকে প্রার্থনা। এই আক্রমণ মানবতার বিরুদ্ধে।”

সিদ্ধার্থ মালহোত্রা বলেন, “কাশ্মিরের পহেলগাঁওয়ে সাধারণ মানুষের উপর সন্ত্রাসবাদীদের এই আক্রমণ কাপুরুষোচিত। আমাদের সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা আছে—তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন, এটাই প্রত্যাশা।”

জাহ্নবী কাপুর জানান, “বাকরুদ্ধ হয়ে গেছি। এই খবরে আমি শকে আছি।”

অনুপম খের তাঁর ছবি "দ্য কাশ্মীর ফাইলস" এর প্রসঙ্গ টেনে এনে লেখেন, “আজ পহেলগাঁওয়ে যে হিন্দুদের নরহত্যা হলো, তা আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। ২৭ জন মানুষ নিহত—এই বেদনা এবং রাগ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

হিনা খান, যিনি নিজেই কাশ্মিরি, ইনস্টাগ্রাম স্টোরিতে প্রশ্ন তোলেন—“পহেলগাঁও কেন?”

এছাড়া সোনু সুদ, রবিনা ট্যান্ডন, ফারহান আখতার, কমল হাসান, মোহনলাল সহ অসংখ্য তারকাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

সন্ত্রাসের এই কালো ছায়ায় আবারও নেমে এসেছে শোকের ঘনঘটা। নিরাপত্তার ঘাটতি নিয়ে উঠছে প্রশ্ন। এবং সবচেয়ে বড় কথা—এই হামলা আবার মনে করিয়ে দিল, সন্ত্রাস কোনো জাতি, ধর্ম কিংবা ভূখণ্ড চেনে না। চেনে শুধু ধ্বংস। বলিউডের তারকাদের এই একক কণ্ঠস্বর তাই শুধু প্রতিবাদ নয়, এক নির্ভীক বার্তাও—‌“এই অন্যায়ের জবাব দিতেই হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর