ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কাশ্মিরে পর্যটক হত্যাকাণ্ড, ক্ষোভে ফুঁসছে বলিউড

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৬:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৬:১৭:০৭ অপরাহ্ন
কাশ্মিরে পর্যটক হত্যাকাণ্ড, ক্ষোভে ফুঁসছে বলিউড
কাশ্মিরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। এই নির্মম হত্যাযজ্ঞ দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের জন্ম দিয়েছে। প্রতিবাদে ফুঁসছে বলিউড। প্রথম সারির তারকারা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, শোক এবং বিচার চেয়ে মুখ খুলেছেন।

অক্ষয় কুমার তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, “পহেলগাঁওয়ে নির্দোষ পর্যটকদের উপর ভয়ঙ্কর এই হামলা আতঙ্কের। কীভাবে এই নিরীহ মানুষগুলোকে এমনভাবে হত্যা করা হলো! তাঁদের পরিবারের জন্য প্রার্থনা রইল।”

সঞ্জয় দত্ত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে আমাদের নাগরিকদের। এটা ক্ষমার অযোগ্য, ভুলে যাওয়ার মতো নয়। এবার আর চুপ থাকব না—উত্তর দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করব, যেন এই কাপুরুষোচিত ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হয়।”

ভিকি কৌশল বলেন, “নিহত সহনাগরিকদের পরিবারের যন্ত্রণা কল্পনা করতেও পারছি না। এই ন্যক্কারজনক হত্যাযজ্ঞের নিন্দা করছি। আমার প্রার্থনা ও সমবেদনা রইল।”

করণ জোহর এক হৃদয়বিদারক বার্তায় লেখেন, “যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য হৃদয়ের গভীর থেকে প্রার্থনা। এই আক্রমণ মানবতার বিরুদ্ধে।”

সিদ্ধার্থ মালহোত্রা বলেন, “কাশ্মিরের পহেলগাঁওয়ে সাধারণ মানুষের উপর সন্ত্রাসবাদীদের এই আক্রমণ কাপুরুষোচিত। আমাদের সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা আছে—তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন, এটাই প্রত্যাশা।”

জাহ্নবী কাপুর জানান, “বাকরুদ্ধ হয়ে গেছি। এই খবরে আমি শকে আছি।”

অনুপম খের তাঁর ছবি "দ্য কাশ্মীর ফাইলস" এর প্রসঙ্গ টেনে এনে লেখেন, “আজ পহেলগাঁওয়ে যে হিন্দুদের নরহত্যা হলো, তা আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। ২৭ জন মানুষ নিহত—এই বেদনা এবং রাগ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

হিনা খান, যিনি নিজেই কাশ্মিরি, ইনস্টাগ্রাম স্টোরিতে প্রশ্ন তোলেন—“পহেলগাঁও কেন?”

এছাড়া সোনু সুদ, রবিনা ট্যান্ডন, ফারহান আখতার, কমল হাসান, মোহনলাল সহ অসংখ্য তারকাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

সন্ত্রাসের এই কালো ছায়ায় আবারও নেমে এসেছে শোকের ঘনঘটা। নিরাপত্তার ঘাটতি নিয়ে উঠছে প্রশ্ন। এবং সবচেয়ে বড় কথা—এই হামলা আবার মনে করিয়ে দিল, সন্ত্রাস কোনো জাতি, ধর্ম কিংবা ভূখণ্ড চেনে না। চেনে শুধু ধ্বংস। বলিউডের তারকাদের এই একক কণ্ঠস্বর তাই শুধু প্রতিবাদ নয়, এক নির্ভীক বার্তাও—‌“এই অন্যায়ের জবাব দিতেই হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা