ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দে পুলিশের সাঁড়াশি অভিযান

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৬:২৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৬:২৮:২৯ অপরাহ্ন
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দে পুলিশের সাঁড়াশি অভিযান
চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে চলাচল করা ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত দুই দিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান সড়কে এসব রিকশা চলাচল করছে, যা সম্পূর্ণ বেআইনি।


নগরীর মনসুরাবাদ এলাকায় পুলিশের ডাম্পিং স্টেশনে জব্দ করা রিকশাগুলো রাখা হচ্ছে। নগরজুড়ে দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য চলছিল। কোনো ধরনের ব্রেকিং সিস্টেম ছাড়াই অদক্ষ চালকেরা এসব যান নিয়ে রাস্তায় নামছে। এমনকি শিশুরাও ব্যাটারিচালিত রিকশা চালাতে দেখা যাচ্ছে, ফলে দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।গত শুক্রবার নগরীর কাপাসগোলা নবাব হোটেলের পাশে হিজড়া খালসংলগ্ন ড্রেনে একটি ব্যাটারিচালিত রিকশা পড়ে গেলে ছয় মাস বয়সি এক শিশু মারা যায়। এ ঘটনার পর থেকেই নগরজুড়ে অভিযান শুরু করে সিএমপি।

 
সিএমপির ট্রাফিক বিভাগ জানায়, চান্দগাঁও, বাকলিয়া, বায়েজিদ, খুলশী, কোতোয়ালী, পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ থানা এলাকাগুলোতে সবচেয়ে বেশি ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার থেকে কালুরঘাট ব্রিজ, ওয়াসা রোড, পাঠাইন্না গোদা, হামিদচর, ওসমানিয়াপুল, সিএন্ডবি এলাকা মিলিয়ে প্রায় ১০–১২ হাজার রিকশা চলে।বাকলিয়া থানা এলাকার এক্সেস রোড, চকবাজার, ধনিয়ারপুল, সৈয়দ শাহ রোড, বড় কবরস্থান, পুলিশ বিট, আব্দুল লতিফ হাট, চেয়ারম্যান ঘাট, আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকা মিলিয়ে চলে প্রায় ৫ হাজার রিকশা।


 
এছাড়া খুলশী, বায়েজিদ ও পাঁচলাইশ থানার আওতাধীন বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায়ও কয়েক হাজার ব্যাটারি রিকশা চলাচল করে। পুরো নগরজুড়ে বর্তমানে প্রায় ৫০ হাজার ব্যাটারি রিকশা চলাচল করছে বলে জানা গেছে।সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা বেগম বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। কাজেই এগুলোর চলাচল অবৈধ। তবে জব্দ করা গাড়িগুলো সংরক্ষণের জন্য আমাদের পর্যাপ্ত জায়গা নেই। ফলে জরিমানা করেই ছেড়ে দিতে হচ্ছে।’
 

তিনি আরও বলেন, ‘যেদিন ধরা হয়, সেদিনই অনেক সময় ছেড়ে দিতে হচ্ছে। ফলে চালকেরা মনে করছেন, আইন না মানলেও সমস্যা নেই। এ অবস্থায় নিয়ম করে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেয়ার দাবি উঠেছে চালকদের পক্ষ থেকেও।’

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা