ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:০৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:০৫:২৯ অপরাহ্ন
সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল থানির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিট ২০২৫-এর সাইডলাইনে এ বৈঠক হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার ৭২৫ জন সদস্যকে কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই ব্যবস্থার মাধ্যমে দুই দেশই পেশাগতভাবে উপকৃত হবে। পাশাপাশি, দুই দেশের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।”

প্রধান উপদেষ্টা আরও আশ্বস্ত করেন যে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব কাতারের সশস্ত্র বাহিনীর কল্যাণে কাজে লাগবে। তিনি বলেন, “এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ ভবিষ্যতে নতুন সহযোগিতা ও জনগণ পর্যায়ের সম্পর্ক তৈরির একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।”

বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। কাতারের সঙ্গে এই সামরিক প্রেষণ চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত