ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কাশ্মীরে ‘কমপ্লিট শাটডাউন’, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:১৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:১৩:৩৮ অপরাহ্ন
কাশ্মীরে ‘কমপ্লিট শাটডাউন’, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু
হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার একদিন পর, বিগত ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ বুধবার (২৩ এপ্রিল) চলছে ‘কমপ্লিট শাটডাউন’। মসজিদগুলোর লাউডস্পিকারে ঘোষণা দিয়ে দিয়ে স্থানীয় জনগণকে এই শাটডাউনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় শুরু হয় প্রতিবাদ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবারের (২২ এপ্রিল) হামলার পর থেকে পাহেলগামে বাজার সম্পূর্ণ বন্ধ রয়েছে। হামলায় নিহত ২৬ জনের মধ্যে সৈয়দ আদিল হোসেন শাহ নামে একজন ছিলেন, যিনি পর্যটকদের ঘোড়ায় চড়ার ব্যবস্থা করতেন এবং হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করার সময় তাকেও গুলি করে হত্যা করা হয়।

 
পহেলগামের স্থানীয় দোকানি এবং হোটেল মালিকরা ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ এবং ‘আমি ভারতীয়’ স্লোগান দিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন। তারা এনডিটিভিকে জানান, এখনও আটকে থাকা পর্যটকদের সব ধরনের সহায়তা দেবেন তারা। যার মধ্যে ১৫ দিনের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থাও অন্তর্ভুক্ত।আসিফ বুরজা নামের একজন হোটেল মালিক এই সন্ত্রাসী হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে বর্ণনা করেছেন। তিনি এনডিটিভিকে বলেন,এটি পর্যটনের বিষয় নয়, অর্থনীতির বিষয় নয়, আমাদের মাথা লজ্জায় নিচু হয়ে গেছে। তাদের কী দোষ ছিল? তারা এখানে ভ্রমণ করতে এসেছিলেন। আমরা কেবল নিহতদের পরিবারের কথা ভাবছি।
 

পর্যটক এবং তাদের পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করছেন আরও একজন হোটেল মালিক।অন্য একটি বিক্ষোভে অংশ নেয়া লোকেরা এনডিটিভিকে বলেছেন, তারা এ ধরনের হামলা প্রতিহত করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে সেনাবাহিনীর সঙ্গে থাকবেন। 

 
এক বিক্ষোভকারী বলেন, ‘যদি প্রয়োজন হয়, আমরা সম্পূর্ণরূপে সেনাবাহিনীর সাথে আছি। আমরা এটা সহ্য করব না। আমাদের মূলে আঘাত করা হয়েছে। আমরা মানুষ। এটা টাকা বা ব্যবসার বিষয় নয়।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা