ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করতে কাজ করবেন ট্রাম্প ও ইশিবা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৩:৫৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৩:৫৮:২৮ অপরাহ্ন
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করতে কাজ করবেন ট্রাম্প ও ইশিবা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু।

আজ বৃহস্পতিবার সকালে দুই নেতার মধ্যে টেলিফোনে সংক্ষিপ্ত সময়ের জন্য আলাপ হয়, যেখানে ইশিবা প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে শুভেচ্ছা জানান।

ইশিবা আশা প্রকাশ করেছেন, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করতে কাজ করবেন।

টেলিফোন আলাপে ইশিবা এবং ট্রাম্প জাপান-মার্কিন মৈত্রীকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তাঁরা ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সরাসরি সাক্ষাতের আশাও প্রকাশ করেছেন।

এর আগে গতকাল ইশিবা এক অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, তাঁর প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং ভারত-প্রশান্ত মহাসাগরের স্বাধীনতা ও মুক্তির ধারণা বাস্তবায়নে ওয়াশিংটনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া তাকেশিও ট্রাম্পের রানিংমেট জে ডি ভ্যান্সকে অভিনন্দন জানান। তাকেশি বলেন, জাপান-মার্কিন সম্পর্ককে ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির ভিত্তি হিসেবে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ মনে করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা