ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

শিক্ষাঙ্গনের অস্থিরতা দূর করতে সরকার কাজ করছে : শিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:২৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:২৬:৫৮ অপরাহ্ন
শিক্ষাঙ্গনের অস্থিরতা দূর করতে সরকার কাজ করছে : শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, “সারা দেশের শিক্ষাঙ্গনে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”

বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতা প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা যথেষ্ট উদ্বিগ্ন। বিষয়টি খুব সহজ নয় যে রাতারাতি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। একটি অস্থিরতার মধ্য দিয়ে সমাজ চলেছে। তবে, এই অবস্থার অবসানে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে এবং নিচ্ছে একটি অংশগ্রহণমূলক পদ্ধতিতে।”

তিনি আরও বলেন, “আগে এমন ছিল না যে মানুষ দাবি-দাওয়ার কথা বলতে পারত। কিন্তু এখন পরিবেশ পরিবর্তন হয়েছে। এখন কেউ দাবি করলে তার ওপর রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে না।”

কুয়েটের ভাইস-চ্যান্সেলর সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে সি আর আবরার বলেন, “আমি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে মন্তব্য করব না। পুরো প্রক্রিয়াটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় হয়েছে। একটি কমিটি হচ্ছে—তাদের সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”

এইদিন তিনি ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল হাসান, সাহিত্য পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক এম এ সামাদ, বর্তমান সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম এবং খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন।

ফরিদপুর সাহিত্য পরিষদ সূত্রে জানা যায়, ১৯৩৯ সালে কবি হুমায়ুন কবীরকে সভাপতি এবং আব্দুল্লাহ জহিরউদ্দিন লাল মিয়াকে সাধারণ সম্পাদক করে এই সাহিত্য পরিষদ গঠিত হয়। পরে ১৯৮৩ সালে সংগঠনটি পুনর্গঠিত হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী