ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে ইরান: ন্যাটো মহাসচিব ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার

বিসিবির চাকরি ছাড়তে চাওয়া নিয়ে সৈকতের সঙ্গে বৈঠক, যা জানা গেল

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৩১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৩১:০৯ অপরাহ্ন
বিসিবির চাকরি ছাড়তে চাওয়া নিয়ে সৈকতের সঙ্গে বৈঠক, যা জানা গেল
দেশের ইতিহাসে প্রথম আইসিসি এলিট প্যানেলে জায়গা পাওয়া আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিসিবির চাকরি ছাড়তে চেয়ে পত্র দিয়েছিলেন বলে গুঞ্জন উঠেছে। তবে বুধবার (২৩ এপ্রিল) বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে আলোচনার পর আপাতত সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের শাস্তি কমিয়ে দেওয়াকে কেন্দ্র করেই মূলত ক্ষুব্ধ হন সৈকত। আম্পায়ারের সঙ্গে অসাদাচরণের ঘটনায় হৃদয়কে সাত ডিমেরিট পয়েন্ট ও আর্থিক জরিমানার শাস্তি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, চার থেকে সাত ডিমেরিট পয়েন্ট হলেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়।

তবে হৃদয়ের আপিলের প্রেক্ষিতে বিসিবি চারটি ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করে নেয়, ফলে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা কমে যায়। বিষয়টি আম্পায়ার সৈকতের কাছে অত্যন্ত অসম্মানজনক মনে হয়েছে। তাই ক্ষোভ প্রকাশ করে চাকরি ছাড়ার ইচ্ছা জানান তিনি।

এই পরিস্থিতিতে বুধবার সৈকতের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠকে বসেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আলোচনা শেষে তিনি জানান, "সৈকতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আপাতত দায়িত্বে থাকছেন। তার অভিজ্ঞতা দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ।"

শরফুদ্দৌলা সৈকত শুধু দেশের নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের গর্ব। তিনি আইসিসির এলিট প্যানেলে যুক্ত হওয়ার পর বোর্ডার-গাভাস্কার সিরিজসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।

সৈকতের মতো অভিজ্ঞ আম্পায়ার ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ালে তা বিসিবির জন্য বড় ক্ষতি হতো। যদিও সাময়িকভাবে বিষয়টি মিটে গেলেও, ক্রিকেটার-আম্পায়ার সম্পর্ক এবং শৃঙ্খলা নিয়ে বিসিবিকে ভবিষ্যতে আরও সচেতন হতে হবে—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই

তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই