ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানো শুরু, ভ্যাটিকানে হাজারো মানুষের ঢল

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৩:৫৭ অপরাহ্ন
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানো শুরু, ভ্যাটিকানে হাজারো মানুষের ঢল
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তার মরদেহ রাখা হয়েছে, ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার জড়ো হয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ।শনিবার শেষকৃত্য শুরুর আগ পর্যন্ত তিনদিন পোপের মরদেহ সেখানেই থাকবে। বিশ্বজুড়ে শোকার্ত বহু মানুষের পাশাপাশি ক্যাথলিকরাও পোপকে শেষ বিদায় জানাতে দলে দলে জড়ো হয়েছেন রোমে।ক্যাথলিক ধর্মে বিশ্বাসী মারিয়া পিয়া উত্তর ইতালিতে নিজ বাড়ি থেকে সপরিবারে যাত্রা করে রোমে পৌঁছেছেন পোপকে শেষ বিদায় জানাতে। তার মতে, বৈশ্বিক ক্যাথলিক চার্চে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছিলেন পোপ ফ্রান্সিস। নতুন পোপও এই পরিবর্তনের ধারা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।



ক্যাথলিক ধর্মবিশ্বাসীরা ইস্টার সানডে এবং ক্যাথলিক পবিত্র বছর উপলক্ষে আগেই দলে দলে রোমে জড়ো হয়েছিলেন। পোপের মৃত্যুর খবর শোনার পর সেখানে যাচ্ছেন তার আরও অনেক ভক্ত। আগামী শুক্রবার সারা সন্ধ্যাজুড়েই তাদেরকে পোপকে শেষ বিদায় জানানোর সুযোগ দেওয়া হবে।বুধবার সকালে পোপ ফ্রান্সিসের মরদেহ ভ্যাটিকানে তার বাসভবন থেকে সেন্ট পিটারস ব্যাসিলিকায় নেওয়া হয়। কাঠের একটি উন্মুক্ত কফিনে সেটি রাখা হয়েছে। মরদেহ ঢাকা হয়েছে লাল রঙের পোশাকে। কফিনেও আছে লালের আবরণ।শোকার্ত মানুষেরা কফিনের পাশ দিয়ে যেতে যেতে শেষ বিদায় জানাচ্ছেন পোপকে। বুধবার স্থানীয় সময় সকাল ১১ টা থেকেই পোপের কফিন উন্মুক্ত করে দেওয়া হয়েছে মানুষজনকে শেষ শ্রদ্ধা জানাতে দেওয়ার জন্য। মধ্যরাত পর্যন্ত এটি উন্মুক্ত রাখা হবে।



বৃহস্পতি ও শুক্রবারে কফিনটি ফের উন্মুক্ত করা হবে সকাল ৭ টায় এবং বন্ধ করা হবে মধ্যরাতে।বুধবার সকালে পোপকে শেষশ্রদ্ধা জানানো শুরু হওয়ার আগে থেকেই সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দেখা গেছে ক্যাথলিক পূণ্যার্থীদের ঢল। তারা পোপকে শেষ বিদায় জানানোর অপেক্ষায় আছেন।এই ক্যাথলিকদের একজন বলেন, পোপকে শেষ বিদায় জানানোটা গুরুত্বপূর্ণ। ১৫ বছর আগে পোপকে দেখেছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাকে শেষ বিদায় জানানোটা খুবই হৃদয়বিদারক হবে।ওদিকে, পোপকে শেষ বিদায় জানাতে আসা এক দম্পতি বিবিসি-কে বলেন, “পোপ স্বর্গ থেকে আমাদেরকে আশীর্বাদ করবেন।”



গত সোমবার ৮৮ বছর বয়সী ফ্রান্সিস স্ট্রোক করে ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। এক যুগ ধরে রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদ অলংকৃত করা ফ্রান্সিস ভ্যাটিকানের বিভিন্ন নিয়ম ও প্রথার যুগান্তকারী সংস্কার করেন।পোপ ফ্রান্সিসের এই অপ্রত্যাশিত মৃত্যুতে প্রায়ই অশান্ত হয়ে ওঠা এক শাসনকালের অবসান ঘটে, এ সময়টিতে তিনি বারবার ঐতিহ্যবাদীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষ নিয়েছেন।মৃত পোপের প্রতি ক্যাথলিক বিশ্বাসী ও জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানো শেষের পর শনিবার সকাল ১০টায় সেইন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণ সেইন্ট পিটার্স স্কয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এই অন্ত্যষ্টিক্রিয়ায় অন্তত ২৫০,০০০ লোক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।



চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে (৯১) । এ সময় ওই প্রাঙ্গণে হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়ার পাশাপাশি ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইউক্রেইন, ইইউর নেতারা এবং ফান্সিসের নিজ দেশ আর্জেন্টিনার নেতা এ সময় উপস্থিত থাকবেন।

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন