ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

৭০ লাখ টাকা না দিলে হত্যা করা হবে শাহরুখকে!

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৪:৩৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৪:৩৩:২৮ অপরাহ্ন
৭০ লাখ টাকা না দিলে হত্যা করা হবে শাহরুখকে!
বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন। আজ বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি অজানা নম্বর থেকে ফোনে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। 

মুম্বাই পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ছত্তিশগড়ে তদন্তকারী দল পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ফয়জান নামের এক ব্যক্তি এই হুমকির ফোনের পেছনে রয়েছেন।

ফোন কলটির পর শাহরুখের কাছ থেকে ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা) চাওয়া হয়। পুলিশ এই ফোনকলের পেছনে কোনো অপরাধী গ্যাং, বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। কারণ, সম্প্রতি সালমান খানও বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। 

পুলিশের কাছে খবর রয়েছে যে বিষ্ণোই দলের এক সদস্যকে রাজস্থানে গ্রেপ্তার করা হয়েছে, যা সালমানের হুমকির সঙ্গে যুক্ত থাকতে পারে।

এর আগেও সুপারহিট সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তির পর শাহরুখ হুমকি পেয়েছিলেন এবং তখন থেকেই তাঁর জন্য ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়।

সম্প্রতি তাঁর জন্মদিনে মুম্বাই পুলিশের অতিরিক্ত নিরাপত্তার জন্য তিনি ধন্যবাদ জানান। 

শাহরুখ খান ২ নভেম্বর ৫৯ বছরে পা দিয়েছেন এবং সেই দিন রাতে মান্নাতের ছাদ থেকে ভক্তদের দেখা দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা