ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১১:৪২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১১:৪২:৩৮ পূর্বাহ্ন
ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ক্লাব থেকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বন্দরের মদনপুর এলাকার ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে।



ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজাহিদুল ইসলাম বলেন, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ছাত্রদলের সভাপতি আল আমিনের ক্লাবঘরের ভেতর থেকে জাহেদ খন্দকারকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছি।বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জাহেদ খন্দকারকে একটি ক্লাব ঘর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। আমরা বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করেছি। খুব শিগগিরই তাকে ওই থানায় পাঠানো হবে।



এদিকে নিজের ক্লাবঘর থেকে আটকের বিষয়টি অস্বীকার করে বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি বর্তমানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। আমার বিরোধী পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচার চালাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা