ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলেই মায়েরা পাবেন ৬ লাখ টাকা বোনাস

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১২:৪৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১২:৪৩:৫৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলেই মায়েরা পাবেন ৬ লাখ টাকা বোনাস
যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলেই মায়েরা প্রায় ছয়লাখ টাকা (৫ হাজার ডলার) করে পাবেন। জন্মহার বৃদ্ধির উদ্যোগ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বলেছেন, ‌‘আমার কাছে এটি একটি ভাল ধারণা বলে মনে হচ্ছে।’ মায়েদের জন্য এটি শুভ সংবাদ। তার প্রশাাসন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রজনন ক্ষমতা বৃদ্ধির উপায়গুলো বিবেচনা করছে।



সরকার প্রদত্ত বেনিফিটগুলোতে এই পাঁচ হাজার ডলার বোনাস ‘শিশু বোনাস’ হিসেবে অন্তর্ভুক্ত হবে। ট্রাম্প বলেছেন, আমেরিকান নাগরিক গর্ভবতী মায়ের ঔরশ থেকে সন্তানদের আগমনে আগাম শুভেচ্ছা রইল। অবৈধ ইমিগ্রান্ট বা কাগজপত্রহীন মায়েরা এ বোনাস পাবেন কিনা পরিষ্কার করেননি ট্রাম্প। দ্যা নিউইয়র্ক টাইমস অনুসারে, ট্রাম্প প্রশাসনের কাছে উত্থাপিত অন্যান্য ধারণাগুলোর মধ্যে রয়েছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ, শিক্ষার জন্য প্রতিমাসে অর্থায়ন এবং বিবাহিত বা সন্তানধারী ব্যক্তিদের জন্য ফুলব্রাইট ফেলোশিপের মতো ফেডারেল প্রোগ্রামগুলোতে স্থান সংরক্ষণ করা। ছয় বা তার অধিক সন্তান জন্মদাত্রী মাকে সরকারের পক্ষ থেকে ‘ন্যাশনাল মেডেল অব মাদারহুড’ পদক দেয়া হবে বলে ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে। 




সিডিসির তথ্য অনুসারে, এশিয়ান (ভারত ব্যতিত)এবং হিস্পানিক মহিলাদের সন্তান জন্মহার বেশি।  অন্যদিকে কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং আমেরিকান ভারতীয় নারীদের মধ্যে হার হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মহারের তুলনায় মৃত্যুহার তুলনামূলক কম হওয়ায় প্রশাসন বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছে। বিশেষ করে হোয়াইট আমেরিকানদের মধ্যে সন্তান না নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রিপাবলিক্যান আমেরিকান রাজনীতিকরা এই প্রণোদনা চালুর ব্যাপরে উৎসাহ দেখিয়েছেন বেশি। গত মাসে ১৪ সন্তানের জনক ও ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক ফক্স নিউজকে বলেছিলেন, জন্ম নিয়ন্ত্রণের ফলে মানবতা মারা যাচ্ছে।



গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছিলেন, তিনি ‘আরও শিশু’ চান। জানুয়ারিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্চ ফর লাইফের এক সমাবেশে গর্ভপাত বিরোধী কর্মীদের বলেছিলেন- সন্তান ধারণ করা আমেরিকানদের বাধ্যতা। আমি খুব সহজভাবে বলছি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আরও শিশু চাই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা