ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

 থাইল্যান্ডে বন্ধ হতে যাচ্ছে ফুডপান্ডা

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১২:৫০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১২:৫০:৪৫ অপরাহ্ন
 থাইল্যান্ডে বন্ধ হতে যাচ্ছে ফুডপান্ডা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থ্যাইল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে অনলাইনভিত্তিক খাবার ডেলেভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা। টানা ১৩ বছরের লোকসানের পর থাইল্যান্ড ছাড়তে চলেছে প্রতিষ্ঠানটি।তারা এখন থেকে শুধু লাভজনক এশীয় বাজারগুলোর দিকে মনোযোগ দেবে বলেও জানানো হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাই সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড।সংবাদমাধ্যমটি বলছে, জার্মান মালিকানাধীন ডেলিভারি প্ল্যাটফর্ম— “ডেলিভারি হিরো” (Delivery Hero) ঘোষণা দিয়েছে, তারা থাইল্যান্ডে তাদের ফুডপান্ডা কার্যক্রম আগামী ২৩ মে থেকে বন্ধ করে দিচ্ছে।




প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিন্যাসের অংশ— অর্থাৎ, তারা এখন থেকে শুধু লাভজনক এশীয় বাজারগুলোর দিকে মনোযোগ দেবে।থাইল্যান্ডে ফুডপান্ডার যাত্রা শুরু হয়েছিল প্রায় ১৩ বছর আগে, কিন্তু এই পুরো সময়জুড়ে প্রতিষ্ঠানটি একবারও লাভ করতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩৬ বিলিয়ন থাই বাতে (প্রায় ৩৮০ মিলিয়ন ডলার)।নেশন থাইল্যান্ড বলছে, ২০২৩ সালে ফুডপান্ডা থাইল্যান্ড প্রায় ৩.৮৪ বিলিয়ন থাই বাত আয় করলেও, সেই বছরও লোকসান হয়েছে ৫২২ মিলিয়ন বাত।




ফুডপান্ডা থাইল্যান্ড বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা গর্বের সঙ্গে ১৩ বছর ধরে এই দেশে সেবা দিয়ে এসেছে। তবে এখনকার বাজার পরিস্থিতি তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে আর মেলে না।তারা তাদের গ্রাহক, রেস্টুরেন্ট পার্টনার এবং রাইডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।ডেলিভারি হিরো আরও জানিয়েছে, থাইল্যান্ডে তাদের আঞ্চলিক সহায়তা কেন্দ্র আগের মতোই চালু থাকবে, যদিও ডেলিভারি কার্যক্রম বন্ধ হচ্ছে।



বিশ্লেষকরা বলছেন, ফুডপান্ডার থাইল্যান্ড থেকে বিদায় নেওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে অতি প্রতিযোগিতাপূর্ণ বাজার এবং অব্যাহত আর্থিক ক্ষতি।একসময় লাইনম্যান ওংনাই নামে থাইল্যান্ডের একটি স্থানীয় প্রতিযোগী প্রতিষ্ঠান ফুডপান্ডা থাইল্যান্ড কিনে নেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়িত হয়নি।থাই ই-কমার্স বিশেষজ্ঞ এবং ক্রিডেন.সিও-এর সিইও পাওউত পংভিটয়াপানু মন্তব্য করেছেন, থাইল্যান্ডের ফুড ডেলিভারি মার্কেট এতটাই প্রতিযোগিতাপূর্ণ যে ফুডপান্ডা বিক্রির বদলে সোজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।তিনি বলেন, ফুডপান্ডা থাইল্যান্ডে একটানা লোকসান করেছে এবং এর ছয়টি কোম্পানির সম্মিলিত আর্থিক চিত্র দেখলেই বোঝা যায়— এটা ছিল দীর্ঘদিন ধরে চলা অলাভজনক এক উদ্যোগ।


এদিকে ফুডপান্ডার এই বিদায়ে থাইল্যান্ডের ফুড ডেলিভারি ব্যবসার ভারসাম্যে বড় এক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। এখন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীরা তাদের বাজার দখলের জন্য প্রতিযোগিতায় নামবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম