ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৪:৪৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৪:৪৭:০০ অপরাহ্ন
সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের কথা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদমাধ্যমকে জানান।

এর আগে, ৪ নভেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, এক সপ্তাহের মধ্যে এই আইনটি বাতিল করা হবে এবং এই আইনের অধীনে দায়ের করা সকল মামলা বাতিলের উদ্যোগ নেওয়া হবে। মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন অন্যান্য আইনও পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার করা হবে। 

নাহিদ ইসলাম আরও জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং দেশ পুনর্গঠনে নরওয়ের পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়েছে। 

গত বছর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে তার বদলে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছিল। তবে নতুন আইনটি নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয়। 

বর্তমানে অন্তর্বর্তী সরকার এই আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মুক্তমত প্রকাশের মামলাগুলো প্রত্যাহারের পরিকল্পনা করেছে। এসব মামলায় যারা গ্রেফতার আছেন, তারা আইনি প্রক্রিয়ায় দ্রুত মুক্তি পাবেন বলেও জানানো হয়েছে।

কমেন্ট বক্স
আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না