ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

কাশ্মিরে হামলাকারীদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করে না : মোদি

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৪:০২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৪:০২:৫২ অপরাহ্ন
কাশ্মিরে হামলাকারীদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করে না : মোদি
কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “সন্ত্রাসীরা যারা-ই হোক না কেন, ভারত তাদের খুঁজে বের করবেই এবং শাস্তি নিশ্চিত করবে। এর জন্য যা যা প্রয়োজন, ভারত তা করবে।”

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন মোদি।

প্রধানমন্ত্রী বলেন, “দুষ্কৃতিকারীরা ভারতের আত্মায় হামলা চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা তা মেনে নিতে পারি না। যারা হামলার সঙ্গে জড়িত, তাদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করতে পারবে না।” তিনি আরও বলেন, “তাদের সাজা মিলতেই থাকবে, সময় এসেছে তাদের সবকিছু ধ্বংস করে দেওয়ার।”

মোদি জানান, পেহেলগামের হামলায় পুরো ভারত ব্যথিত, শোকাহত। “এই ঘটনায় দেশের কোটি কোটি মানুষ মর্মাহত হয়েছেন। নিহতদের পরিবারগুলোর পাশে রয়েছে পুরো দেশ। ভারতের দুঃখ যেমন এক, আক্রোশও এক,” বলেন তিনি।

অনুষ্ঠানে ভাষণের শুরুতে মোদি পেহেলগামের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং সমবেত হাজার হাজার মানুষের প্রতি আহ্বান জানান— কয়েক মুহূর্ত নীরবতা পালন ও শহীদদের স্যালুট জানাতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী