ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভারতের কড়া অবস্থানের জবাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তানও

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৪:৪২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৪:৪২:০০ অপরাহ্ন
ভারতের কড়া অবস্থানের জবাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তানও
কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে।

এ পরিস্থিতিতে বসে নেই পাকিস্তানও। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানায়, ভারতের পদক্ষেপের জবাবে জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং অংশ নেন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা।

বৈঠকে ভারতের পদক্ষেপকে ‘একতরফা, দায়িত্বজ্ঞানহীন, আবেগতাড়িত ও অযৌক্তিক’ বলে উল্লেখ করা হয়। ডন-এর খবরে আরও বলা হয়, বৈঠকে পাকিস্তানও গুরুত্বপূর্ণ ও কড়া সিদ্ধান্ত নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পেহেলগাম হামলার ঘটনায় ভারত ইতোমধ্যেই ইন্দুস পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে এনেছে। একইসঙ্গে আটারি সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শুরু থেকেই পাকিস্তান ভারতীয় অভিযোগ অস্বীকার করে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে আসছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে