ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৪:৫২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৪:৫২:৪০ অপরাহ্ন
মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে দালালচক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। অভিযানে পাঁচ নারীসহ মোট ২২ জন দালালকে গ্রেফতার করা হয়।

অভিযানে ধরা পড়া দালালরা রোগীর ছদ্মবেশে হাসপাতালে ঘোরাফেরা করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃতরা সাধারণ রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত এবং কমিশনের ভিত্তিতে এই অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল।

ম্যাজিস্ট্রেট আরও বলেন, দীর্ঘদিন ধরেই এ ধরনের কার্যক্রম চলছিল হাসপাতালটিতে। এই অভিযান পরিচালনার মাধ্যমে একটি শক্ত বার্তা দেওয়া হলো যে, স্বাস্থ্যখাতে দালালচক্রের কোনো স্থান নেই।

এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা