ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল

মিসাইল ধ্বংসের পরীক্ষা চালাল ভারতীয় নৌবাহিনী

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৫:০৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৫:০৭:২৪ অপরাহ্ন
মিসাইল ধ্বংসের পরীক্ষা চালাল ভারতীয় নৌবাহিনী
কাশ্মিরের পেহেলগামে গুলিতে ২৬ জন হত্যার ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। নয়াদিল্লি সরাসরি অভিযোগ করেছে, পাকিস্তান পরোক্ষভাবে এই হামলায় জড়িত।

এই অভিযোগের পর বুধবার (২৩ এপ্রিল) ভারতের পক্ষ থেকে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল, এবং ভারতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে নয়াদিল্লি। এমনকি দুই দেশের মধ্যকার প্রধান বর্ডার ক্রসিংও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

প্রতিরক্ষা প্রদর্শনে নামছে দুই দেশই
এই টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় নৌবাহিনী ঘোষণা করেছে, তারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে সফলভাবে একটি দ্রুতগামী মিসাইল ধ্বংস করেছে। এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ভারতীয় নৌবাহিনী এটিকে ‘প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, পাকিস্তানও করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালাবে।

ভারতের কূটনৈতিক সিদ্ধান্তগুলোর কড়া সমালোচনা করেছে ইসলামাবাদ। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, “ভারতের ঘোষণা শিশুসুলভ এবং গুরুত্বের অভাব রয়েছে।”

একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত প্রতিবারই পাকিস্তানকে দোষারোপ করে। এবারও তাই করা হয়েছে। আমরা জাতীয় নিরাপত্তা কমিটির  বৈঠকে ভারতের সিদ্ধান্তের উপযুক্ত জবাব দেব। এই জবাব কম হবে না।”

সিন্ধু পানি চুক্তি নিয়ে দার বলেন, “এই ইস্যুতে ভারতের সঙ্গে বহু পুরনো জটিলতা রয়েছে। ভারতের কাছে যদি প্রমাণ থাকে, তাহলে তা সামনে আনা হোক।”

চলমান পরিস্থিতিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে আবারও বাড়ছে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা। পেহেলগামের হামলা ঘিরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার