ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

আমি পদত্যাগ করিনি বা আমাকে পদত্যাগ করতেও বলা হয়নি: কুয়েট উপ-উপাচার্য

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৬:২৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৬:২৪:০৪ অপরাহ্ন
আমি পদত্যাগ করিনি বা আমাকে পদত্যাগ করতেও বলা হয়নি: কুয়েট উপ-উপাচার্য

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপ-উপাচার্য শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি পদত্যাগ করেননি এবং তাকে পদত্যাগ করতেও বলা হয়নি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেছেন— এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর শেখ শরীফুল আলম সাংবাদিকদের বলেন, “আমি গতকাল রাত ১০টায় ক্যাম্পাস থেকে বেরিয়েছি। তবে কোনো কাগজে স্বাক্ষর করিনি। এটা অব্যাহতি হতে পারে।”

তিনি আরও বলেন, “আমাদের যদি বলা হতো ক্যাম্পাসের পরিস্থিতি স্থিতিশীল রাখতে পদত্যাগ করতেই হবে, তাহলে আমরা করতাম। কিন্তু আমি কোনো পদত্যাগপত্র দেইনি।”

ইউজিসির তদন্ত টিমের বিষয়ে তিনি বলেন, “তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছে, ছাত্রদের সঙ্গে কথা বলেছে। আমার সঙ্গে কথা বলেছে বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত। তাদের প্রশ্নে আমি কোনো ত্রুটি, স্বচ্ছতা বা নিষ্ঠার অভাব দেখিনি। আমি প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করেছি।”

তবে বুধবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কুয়েট উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য ড. শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী