ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন পুলিশকে মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান সরকার গঠনের অনুমতিপত্র নিতে ১ ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয় চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ বিশ্ব মা দিবস আজ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রীর পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ১৮ লাখ টাকায় পাসের চুক্তি, ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত ৬ জনের দেহে হান্টাভাইরাস, মহামারি নিয়ে ডব্লিউএইচওর বক্তব্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের পুরস্কার পেলেন মাহবুবুল খালিদ

সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই-স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৬:৩৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৬:৩৯:১২ অপরাহ্ন
সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই-স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চাকরি আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে বিনা তদন্তে যে কাউকে চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে। মাত্র ৮ দিনের নোটিশে অব্যাহতি দিতে পারবে সরকার। দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে পারবে সরকার।



আইনটি সংশোধনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে আইনের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন হবে।মূলত 'সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ, ১৯৭৯'-তে যা ছিল, সরকারি কর্মচারী আইনে তা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেটি বাতিল হয়েছিল ২০১৮ সালে।সূত্র জানিয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে অনুপস্থিত ছিলেন অনেক প্রশাসনিক কর্মকর্তা। এ ছাড়া কর্মকর্তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব, সচিবালয়ে বিশৃঙ্খলাসহ বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার এমন উদ্যোগ নিচ্ছে।



প্রস্তাবিত খসড়ায় অভিযুক্ত কর্মচারীকে ২-৫ দিনের মধ্যে অভিযোগের জবাব বা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের জবাব না দিলে বা জবাব দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তি আরোপ করে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দেবে।

কমেন্ট বক্স
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন