ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

পেহেলগামে হামলার পর ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৬:৪৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৬:৪৫:১৩ অপরাহ্ন
পেহেলগামে হামলার পর ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র
ভারতশাসিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জম্মু-কাশ্মির ও ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুধু কাশ্মির নয়, মণিপুর এবং মধ্য ও পূর্ব ভারতের বিভিন্ন অংশ ভ্রমণেও নিরুৎসাহিত করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে এ সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দফতর।

বলা হয়েছে, ভারতের যেকোনো অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে অন্তত দ্বিতীয় মাত্রার সতর্কতা অনুসরণ করতে হবে। তবে জম্মু ও কাশ্মির, মণিপুর এবং আরও দুটি অঞ্চলে সর্বোচ্চ—চতুর্থ মাত্রার ভ্রমণ সতর্কতা দেওয়া হয়েছে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসী হামলা এবং সহিংস বেসামরিক অস্থিরতার ঝুঁকি রয়েছে। তাই এই অঞ্চল ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

তবে লাদাখ ও এর রাজধানী লেহ সফরে নিষেধাজ্ঞা নেই। তবে ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকি থাকায় সেই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা