ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ও পার্ক করা হবে: ডিএনসিসি প্রশাসক

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৭:৩৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৭:৩৫:৩২ অপরাহ্ন
খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ও পার্ক করা হবে: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, নগরের খাস জমি কেউ দখল করে রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই জমিগুলো উদ্ধার করে এলাকাবাসীর জন্য খেলার মাঠ ও পার্কে রূপান্তর করা হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উত্তরা কমিউনিটি সেন্টারে এক গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে উত্তর সিটির বিভিন্ন এলাকায় হকার এবং ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই সমস্যার সমাধানে নগরবাসীকেই এগিয়ে আসতে হবে।”

অবৈধ অটোরিকশা ব্যবহারে বিরত থাকার এবং হকারদের কাছ থেকে কেনাকাটা না করার অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, “বুয়েট ডিজাইন করা বৈধ অটোরিকশা বাজারে এলে, সিটি করপোরেশন তা লাইসেন্স দেবে এবং এর মাধ্যমে অবৈধ যানবাহন সরিয়ে ফেলা হবে।”

তিনি আরও জানান, “চাঁদাবাজি বা যেকোনো ধরনের অনিয়মের তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হোল্ডিং ট্যাক্স সংগ্রহে নাগরিকদের সহায়তায় বিশেষ ট্যাক্স মেলার আয়োজন করা হবে।”

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “আবাসিক এলাকায় অপ্রয়োজনে রাস্তা উঁচু করার ফলে জলাবদ্ধতা বেড়েছে। এই বিষয়ে সিটি করপোরেশন দ্রুত পদক্ষেপ নেবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী