ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০২:০৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০২:০৫:২১ অপরাহ্ন
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কাতারের দোহা ত্যাগ করেছেন।স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে ভ্যাটিকানের উদ্দেশে রওনা হওয়ার সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান কাতারের চিফ অব প্রটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু।



প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।ইতালি সময় দুপুর সোয়া ২টায় প্রধান উপদেষ্টা রোম পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে, যেখানে তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।



রোমে পৌঁছনোর এক ঘণ্টা পরে, প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।ভ্যাটিক্যান সিটির মহামান্য জেনারেল এমিনেন্স কার্ডিনাল মাউরো গামবেটি সেন্ট পিটার স্কয়ারে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানাবেন। 



শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কয়ারে যাবেন। প্রধান উপদেষ্টা আগামী রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে তার।


 

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু