ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

২০ কোটি ডলারের ৭ মার্কিন ড্রোন ভূপাতিত করল হুতিরা!

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০২:১১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০২:১১:২০ অপরাহ্ন
২০ কোটি ডলারের ৭ মার্কিন ড্রোন ভূপাতিত করল হুতিরা!
ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে ব্যয়বহুল ৭টি মার্কিন রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জানা গেছে, এই ড্রোনগুলোর মূল্যমান সামগ্রিকভাবে ২০ কোটি ডলারেরও বেশি।সংবাদমাধ্যম আল জাজিরা এবং মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহেই তিনটি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, হুতিদের মনুষ্যবিহীন ড্রোন চিহ্নিত করার সক্ষমতা যে বেড়েছে, এসব ঘটনা তারই ইঙ্গিত।সামরিক বিষয় নিয়ে আলোচনার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত হওয়ার আগে ওই ড্রোনগুলো হামলা এবং নজরদারির অভিযানে নিয়োজিত ছিল। 
 

 এর আগে, গেল সপ্তাহে দুটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সেসময় বলেন, ‘আমরা আশকেলন এবং উম্মে আল-রাশরাশে দুটি লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে সামরিক অভিযান পরিচালনা করেছি।’ 
 


ওই অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসন এবং তাদের নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন সারি।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল