ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ কর্মকর্তা নিহত

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৩:২২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৩:২২:৪৩ অপরাহ্ন
থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ কর্মকর্তা নিহত
থাইল্যান্ডে প্রশিক্ষণ চলাকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতী।শুক্রবার (২৫ এপ্রিল) সকালে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশের হুয়া হিন জেলায় সমুদ্র সৈকতের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।প্রতিবেদন মতে, শুক্রবার (২৫ এপ্রিল) সকালে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশের হুয়া হিন জেলায় একটি সমুদ্রসৈকতে কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

 

রয়্যাল থাই পুলিশের মুখপাত্র আর্চায়ন ক্রাইথং জানিয়েছেন, প্যারাসুট প্রশিক্ষণের প্রস্তুতির জন্য বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করে। এ সময় বিমানটি বিধ্বস্ত হয়।বিমানটি কোন মডেলের তা জানাননি কর্মকর্তারা। তবে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি ভাইকিং ডিএইচসি-৬ টুইন অটার বিমান দেখা গেছে।প্রাচুয়াপ কিরি খান প্রদেশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, হুয়া হিন বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
 



ছবিগুলিতে দেখা গেছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে সমুদ্রে পড়ে আছে। বিমানটি দুই টুকরো হয়ে গেছে।আর্চায়ন জানিয়েছেন, বিমানে ছয়জন পুলিশ কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে মারা গেছেন। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।
 

 
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। আর্চায়ন জানান, বিমানের ব্ল্যাকবক্স থেকে তথ্যসহ প্রমাণ সংগ্রহ করছেন কর্মকর্তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা