ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের জন্য ‘নোংরা কাজ’ করেছি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৫:১০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৫:১০:৪৮ অপরাহ্ন
তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের জন্য ‘নোংরা কাজ’ করেছি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্বীকার করেছেন, পাকিস্তান তিন দশক ধরে কিছু 'সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা ও অর্থায়ন' করে আসছে। ভারতের সংবাদমাধ্যম ডব্লিউআইওনিউজ (wionews)-এর প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজকে আসিফ বলেন, 'আমরা প্রায় তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর জন্য, যার মধ্যে ব্রিটেনও অন্তর্ভুক্ত, এই নোংরা কাজটি করে আসছি। এটি একটি ভুল ছিল এবং আমরা এর জন্য ভুগছি।




ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের উপস্থাপক ইয়ালদা হাকিম প্রশ্ন করেন, 'সশস্ত্র সংগঠনগুলোকে তো অর্থ ও প্রশিক্ষণ দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের?' এ প্রশ্নের জবাবে আসিফ ওই মন্তব্য করেন। 



পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি পাকিস্তান 'সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরবর্তীতে ৯/১১-এর পরে মার্কিন যুদ্ধে যোগ না দিত, তাহলে পাকিস্তানের ইতিহাস থাকত এক অনবদ্য।'





একই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, পহেলগামে হামলার পর ভারতের পদক্ষেপগুলো দুই প্রতিবেশী দেশের মধ্যে 'সর্বাত্মক যুদ্ধ' শুরু করতে পারে।তিনি উল্লেখ করেন, দুটি দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের সম্ভাবনা নিয়ে বিশ্বকে চিন্তিত হওয়া উচিত, কারণ উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে।




ভারতের সাথে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী 'যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত' বলেও জানান আসিফ। তিনি বলেন, 'ভারত যা কিছু শুরু করবে, তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া পরিমাপ করব। এটি হবে একটি পরিমাপিত প্রতিক্রিয়া...যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এরকম কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম