ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৫:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৫:২৪:৩২ অপরাহ্ন
জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন
যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বেলা ১১টার দিকে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে এই ভাষণটি দেওয়া হবে বলে জানিয়েছে এএফপি।

হোয়াইট হাউসের সূত্রে জানা গেছে, বাইডেন তার ভাষণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন, তবে মূলত সদ্য শেষ হওয়া নির্বাচন ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দেবেন।

বুধবার শেষ হওয়া নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৯৪টি ইলেক্টোরাল ভোট এবং ৭ কোটি ২৬ লাখের বেশি সাধারণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট এবং প্রায় ৬ কোটি ৭৯ লাখ সাধারণ ভোট।

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০২০ সালে জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি। এ বছর নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা থাকলেও গত জুলাই মাসে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন, এবং ডেমোক্রেটিক পার্টি থেকে কমালা হ্যারিস প্রার্থী হন।

২০২০ সালের নির্বাচনের ফলাফল মেনে নিতে না পেরে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছিলেন। এরই প্রেক্ষিতে ২০২১ সালের ৬ জানুয়ারি বাইডেনের জয়ের স্বীকৃতির সময় ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের নজিরবিহীন হামলা ঘটে।

তবে এবার, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন এবং ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন। বাইডেনের এ ভাষণ তার দৃষ্টিভঙ্গি প্রকাশ এবং নতুন প্রশাসনের প্রতি সমর্থন জোগাবে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা