ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বার্সেলোনা নির্মাণাধীন ক্যাম্প ন্যুর ছবি প্রকাশ করলো

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৫:৪০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৫:৪০:১১ অপরাহ্ন
বার্সেলোনা নির্মাণাধীন ক্যাম্প ন্যুর ছবি প্রকাশ করলো
দুই বছর আগে ক্যাম্প ন্যুর সংস্কার কাজে হাত দিয়েছিলো বার্সেলোনা, নির্মাণ কাজ শেষ হতে লাগবে আরও এক বছর। যদিও কাজ অনেকটাই গুছিয়ে এনেছে তারা।


বার্সেলোনা শুক্রবার (২৫ এপ্রিল) নির্মাণাধীন স্টেডিয়ামের কয়েকটি ছবি প্রকাশ করেছে। স্টেডিয়ামের ঘাস লাগানো হয়ে গেছে, সিটও বসানো হচ্ছে। বাকি বলতে শুধু স্টেডিয়ামের ছাদের কাজ। সম্পূর্ণ কাজ শেষ করতে আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত সময় লাগবে। এরপরই পুরোদমে এখানে বার্সার যাবতীয় কাজ শুরু হবে।


নির্মাণকাজ আগামী বছর শেষ হলেও বার্সেলোনা স্পটিফাই ক্যাম্প ন্যুয়ে চলতি বছরের সেপ্টেম্বরে ম্যাচ খেলতে পারবে বলে আশাবাদী। সেক্ষেত্রে দর্শক প্রবেশাধিকার থাকবে সীমিত।


সংস্কার কাজ চলতে থাকায় বার্সেলোনা নিজেদের হোম ম্যাচগুলো খেলছে অলিম্পিক স্টেডিয়ামে খেলবে। এই স্টেডিয়ামটিও প্রায় শতবর্ষ পুরনো। বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল ১৯৯৭ থেকে ১২ বছর এই ভেন্যুতে খেলেছে। এর ধারণক্ষমতা প্রায় ৫৬ হাজার।





সংস্কার কাজে হাত লাগানোর আগে ক্যাম্প ন্যুর দর্শক ধারণক্ষমতা ছিলো ৯৯ হাজার ৩০০। স্পটিফাই ক্যাম্প ন্যু নামে স্টেডিয়ামের আসনসংখ্যা বেড়ে হচ্ছে ১ লাখ ৫ হাজার। এর জন্য কাতালান ক্লাবটির খরচ হচ্ছে প্রায় ২০ হাজার কোটি টাকা। ঋণে জর্জরিত বার্সা এই অর্থ বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে পেয়েছে, নামস্বত্ব বিক্রি করেছে সুইডিশ অডিও স্ট্রিমিং ও মিডিয়া সার্ভিস প্রোভাইডার স্পটিফাইয়ের কাছে, যে জন্য ক্যাম্প ন্যুর আগে বসাতে হচ্ছে স্পটিফাই শব্দটি।

স্টেডিয়ামের কাজ শেষ হলে আয় থেকে বিনিয়োগকারীদের অর্থ পরিশোধ করা হবে। বিভিন্নভাবে ধাপে ধাপে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেবে ক্লাবটি। যেখানে পাচঁ, সাত, নয় ও ২০ বছরের জন্য কয়েকটি পরিকল্পনা করেছে তারা। এর আগে ২০২১ সালে বার্সেলোনার ক্লাব সদস্যদের ভোটে ঋণ পরিশোধের সময়সীমা ধরা হয়েছিল ৩৫ বছর। পরে তা কমিয়ে ২৯ বছরে আনা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা