ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

পোপ ফ্রান্সিসের বিদায়ে প্রস্তুত ভ্যাটিকান সিটি ও ইতালি

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১১:৫৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১১:৫৫:০৬ পূর্বাহ্ন
পোপ ফ্রান্সিসের বিদায়ে প্রস্তুত ভ্যাটিকান সিটি ও ইতালি

পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য প্রস্তুত ভ্যাটিকান সিটি ও ইতালি। প্রায় ১৫০টি দেশের প্রতিনিধির যোগ দেয়ার কথা রয়েছে সেখানে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের অনুষ্ঠিত হবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া। পোপের শেষকৃত্যের পর সাইডলাইনে কূটনৈতিক আলোচনা সারতে পারেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।পোপ ফ্রান্সিসকে শেষবারের মতো দেখতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ঢল নামে হাজারো মানুষের। ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা জানিয়েছেন মানবতার এই দূতকে। গত ৪ দিনে প্রায় আড়াই লাখ মানুষ সরাসরি শ্রদ্ধা জানিয়েছেন পোপকে।

 

 

 

সাধারণের পাশাপাশি ক্ষণে ক্ষণেই হাজির হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বেঁচে থাকতে যাদের সঙ্গে দেখা হয়েছে একাধিকবার, শেষবারের মতো তারাও পোপের নিথর দেহের সামনে দাঁড়িয়ে হয়ে পড়েন স্মৃতিকাতর।এরইমধ্যে বন্ধ করা হয়েছে পোপের কফিন। সাদা রেশম কাপড় দিয়ে ঢাকা হয়েছে পোপের চেহারা। পবিত্র পানি ছিটানো হয়েছে পুরো শরীরে। এরপর মুদ্রা ও মেডেলে ভর্তি একটি বাক্সে ঢোকানো হবে তার মরদেহ। সঙ্গে থাকবে তার কর্মগুণের কিছু তালিকাও।

 

 

স্থানীয় সময় শনিবার সকাল ১০ টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত হবে পোপের শেষকৃত্য। পরে তাকে সমাহিত করা হবে ঐতিহাসিক গির্জা সান্তা মারিয়া মাজৌরিতে।প্রথা অনুযায়ী সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপ ফ্রান্সিসের সমাধি হওয়ার কথা থাকলেও তার ইচ্ছে অনুযায়ী সান্তা মারিয়া মাজৌরিই হবে তার শেষ আশ্রয়স্থল। ১৪ শ' বছর আগে যিশুখ্রিস্টের মা মেরিকে প্রথম উৎসর্গ করা হয়েছিলো ঐতিহাসিক এই গির্জাটি। এছাড়া পোপ ফ্রান্সিসের বেশ পছন্দের জায়গা ছিল এটি।

 

 

পোপ ফ্রান্সিস চেয়েছিলেন তার শেষকৃত্য অনুষ্ঠান হবে অতি সাধারণভাবে। ভ্যাটিকান কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছেন তার কথা রাখতে। তবে বিশ্ববাসী তাকে ভালোবাসা জানাতে কার্পণ্য করছেন না।

 

পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসসহ বিশ্বের প্রায় ৫০ টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান। দেড় শতাধিক দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন সেখানে।

 

 

 

তবে উপস্থিত থাকবেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতানিয়াহু ও পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পোপের শেষকৃত্যে যেতে পারেননি তারা। তবে নরেন্দ্র মোদির অংশগ্রহণ না করার কারণ জানা যায়নি।

 

 

 

সাধারণত পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন পোপ নির্বাচিত করা হয়। এরইমধ্যে নতুন পোপ হিসেবে আলোচনায় এসেছে ইতালির মাত্তেও জুপ্পি, ভ্যাটিকানের পিয়েত্রো পারোলিন, ফিলিপাইনের লুইস আন্তোনিওর নাম। তবে কে হবেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট