ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নিজ দেশেই ভারতীয় বাহিনীর বিমান হামলা

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১২:৪৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১২:৪৬:১৪ অপরাহ্ন
নিজ দেশেই ভারতীয় বাহিনীর বিমান হামলা
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরীতে এ হামলার ঘটনায় তাৎক্ষণিক বিবৃতিতে ‘অসাবধানতাবশত’ এমনটি হয়েছে বলে দাবি করেছে আইএএফ।



ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিবপুরীর মনোজ সাগর নামে একজনের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল। যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে।



এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আইএএফ বলেছে, বিমান থেকে একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা। এ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় আইএএফ।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে একটি ভারী বস্তু পড়ে। সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভিতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদটি ফেটে যায় এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীরে একটি গর্ত তৈরি হয়।



এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিবপুরী জেলার পিছোর শহরে বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ কাছাকাছি পার্ক করা একটি গাড়ির উপর পড়েছে। বিস্ফোরণের ফলে কম্পন অনুভূত হয়েছে আশেপাশের বাড়িতেও। ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘেরাও করে রেখেছে পুলিশ।এ বিষয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। আছড়ে পড়া বস্তুটি অত্যন্ত শক্ত বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার পর যোগাযোগ করা হয়েছে গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে।



গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক ইতিহাসে তলানিতে পৌঁছেছে। হামলায় পাকিস্তানের মদদ আছে অভিযোগ তুলে গত বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত। জবাবে পরদিন ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত, আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে