ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস: রিজভী

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০২:৩২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০২:৩২:১১ অপরাহ্ন
ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ডিসেম্বর থেকে জুনে নির্বাচন হবে কি না—এ নিয়ে মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “প্রধান উপদেষ্টার মামলা যদি প্রত্যাহার হতে পারে, তাহলে বিএনপি নেতাকর্মীদের মামলা কেন প্রত্যাহার হবে না?”

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদের সহকারী একান্ত সচিব (এপিএস) বানিয়ে কোটি টাকার বাণিজ্য চলছে—এটি অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ।

মন্ত্রণালয়ে ছাত্রদের কমিটি রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস। সমাজের কিছু মানুষ ছাত্রদের বিপথে নিয়ে যাচ্ছে, প্রলোভন দেখাচ্ছে।”

রিজভী দাবি করেন, এসব কর্মকাণ্ডে ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং এটি রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা