ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

সিন্ধুতে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত: বিলাওয়াল ভুট্টো

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০২:৫৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০২:৫৯:১৬ অপরাহ্ন
সিন্ধুতে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত: বিলাওয়াল ভুট্টো
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যুর ঘটনার পর যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে, তখন সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি। এমন পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।

শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে তিনি বলেন, "সিন্ধু নদে হয় পানি বইবে, নয়তো ভারতীয়দের রক্ত।"

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে, বিলওয়াল ভুট্টো ভারতকে অভিযুক্ত করে বলেন, সিন্ধু নদ ডাকাতির চেষ্টা করছে তারা। তিনি দাবি করেন, "সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বাস করে।" এ সময় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "পাকিস্তান কখনোই সিন্ধু নদ নিয়ে নিজের দাবি ছাড়বে না।"

পহেলগাম হামলার পর ভারতের সিন্ধু পানি চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসার প্রসঙ্গে বিলওয়াল বলেন, "নরেন্দ্র মোদি যতই চিৎকার করুক, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানের মাটিতেই রয়েছে।"

তিনি আরও মন্তব্য করেন, "পাকিস্তান ও আন্তর্জাতিক মহল মোদির যুদ্ধকেন্দ্রিক মনোভাব বা সিন্ধু নদের পানি সরিয়ে নেওয়ার প্রস্তাব কখনোই সমর্থন করবে না।"

বিলওয়াল ভুট্টো অভিযোগ করে বলেন, "ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে এবং অবৈধভাবে চুক্তি বাতিল করছে নিজের ব্যর্থতা ঢাকার জন্য।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর