ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৩:১০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৩:১০:১৬ অপরাহ্ন
কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। কূটনীতিক বহিষ্কার, ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা, আকাশসীমা বন্ধসহ নানা পাল্টাপাল্টি পদক্ষেপে এখন দেশ দুটো যেন সীমান্তযুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির আহ্বান না জানিয়ে বলেছেন, ভারত ও পাকিস্তান নিজেরাই তাদের সমস্যা সমাধান করবে। স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) ভ্যাটিক্যানে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি ভারতের খুব ঘনিষ্ঠ এবং পাকিস্তানেরও। কাশ্মির নিয়ে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। পেহেলগামের ঘটনাটি ছিল একটি খারাপ ঘটনা।"

ওয়াশিংটন এই উত্তেজনা কমাতে কোনো উদ্যোগ নেবে কিনা— এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি আরও বলেন, "আমি নিশ্চিত, তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান ও ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, তবে এমনটা আগেও বহুবার হয়েছে।"

উল্লেখ্য, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মির অঞ্চলে এটিই সবচেয়ে বড় এবং মর্মান্তিক হামলা, যা দক্ষিণ এশিয়ার দুই দেশের সম্পর্ক আরও খারাপ করে তুলেছে। এখন পুরো অঞ্চলজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা