ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৩:৩৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৩:৩৫:৪৮ অপরাহ্ন
গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা
এবার গরমেও লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে, তবে এটি সীমিত ও সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবে সরকার— এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, গ্রাম ও শহরের বিদ্যুৎ সরবরাহে কোনো বৈষম্য থাকবে না। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ছিল জ্বালানির বকেয়া বিল পরিশোধ করা। গেল সরকারের রেখে যাওয়া বকেয়া ৩ দশমিক ২ বিলিয়ন ডলার কমে এখন ৬০০ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে এই সরকারের স্বল্প মেয়াদে জ্বালানি খাতের সব ধরনের সংস্কার সম্ভব নয়। তবে আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমানোর কাজ চলছে। এর অংশ হিসেবে লাইন লিকেজ ঠিক করা হচ্ছে এবং গ্যাস চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি কিছু কোম্পানির কর্মীরা বছরে ৩০ থেকে ৪০টি অতিরিক্ত পেমেন্ট পান, যা অ্যাপল বা গুগলের মতো প্রতিষ্ঠানেও সচরাচর দেখা যায় না। এসব অতিরিক্ত পেমেন্ট বন্ধ করা হবে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ