ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার
সীমান্তে উত্তেজনা

পাকিস্তানিদের এবার বড় দুঃখের বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলি

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৩:৪০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৩:৪০:৩৮ অপরাহ্ন
পাকিস্তানিদের এবার বড় দুঃখের বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলি

ভূস্বর্গখ্যাত কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের তিক্ত সম্পর্কের ইতিহাস বহু পুরনো। সেই তিক্ততার ছায়া পড়েছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। এখন আর নিয়মিত দেখা মেলে না ভারত-পাকিস্তান ম্যাচের। দ্বৈরথের অপেক্ষায় থাকতে হয় আইসিসি বা এসিসির কোনো ইভেন্টের জন্য।

সম্প্রতি জম্মু-কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় দেশ দুটির পুরোনো বৈরিতি নতুন মাত্রা পেয়েছে। গত ২২ এপ্রিল পেহেলগামের বিসরণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। এই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত।

এর পরপরই দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্নের মতো নানা পদক্ষেপ নিতে শুরু করেছে দিল্লি। জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদও। এ ঘটনায় ক্রিকেট অঙ্গনও চুপ নেই। বিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত। কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতি বছর এমন ঘটনা ঘটছে, এটি কোনো হাস্যরসের বিষয় নয়। সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না।

তবে সৌরভ সরাসরি ক্রিকেটীয় সম্পর্ক ছিন্নের বিষয়ে কিছু বলেননি। তবে তার মন্তব্যের পর ধারণা করা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক নিয়েও নতুন সিদ্ধান্ত নিতে পারে ভারত। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে, ভবিষ্যতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখার বিষয়ে উদ্যোগ নিতে পারে বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিসিসিআই আইসিসি ও এসিসির কাছে চিঠি পাঠানোর চিন্তাভাবনা করছে, যাতে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপে ভারত-পাকিস্তান এক গ্রুপে না পড়ে।

এদিকে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনেই সিদ্ধান্ত নেবে বোর্ড। তিনি বলেন, দ্বিপাক্ষিক সিরিজ বন্ধের সিদ্ধান্ত আগে থেকেই কেন্দ্রীয় সরকারের পরামর্শে নেওয়া হয়েছে। এবার আইসিসির প্রতিযোগিতায় পাকিস্তানের সঙ্গে ম্যাচ হবে কি না, তা নির্ভর করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওপর। পরিস্থিতি সম্পর্কে আইসিসি ভালো করেই জানে বলেও মন্তব্য করেন তিনি।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে