ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা জিউফ্রের জীবনাবসান

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৩:৪৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৩:৪৫:৪৩ অপরাহ্ন
প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা জিউফ্রের জীবনাবসান
বিশ্বব্যাপী যৌন নিপীড়ন ও পাচারের বিরুদ্ধে লড়াই করা সাহসী নারী ভার্জিনিয়া জিউফ্রে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পশ্চিম অস্ট্রেলিয়ার নিরগাব্বির নিজ খামারে ৪১ বছর বয়সে তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আজীবন যৌন নিপীড়নের যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারেননি। পরিবার জানায়, “ভার্জিনিয়া ছিলেন নিপীড়িতদের জন্য এক আলোকবর্তিকা, যিনি নির্ভীকভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন।”

জিউফ্রে বিশ্বজুড়ে কুখ্যাত যৌন পাচারকারী জেফ্রি এপস্টেইন ও তার সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। তার দাবি, ১৭ বছর বয়সে তাকে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রুর কাছে তুলে দেওয়া হয়েছিল। যদিও প্রিন্স অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করেছিলেন এবং ২০২২ সালে আদালতের বাইরে জিউফ্রের সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছান।

পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নিরগাব্বির একটি বাড়ি থেকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ৪১ বছর বয়সী এক নারীকে অচেতন অবস্থায় পান এবং পরে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা জানান, প্রাথমিকভাবে মৃত্যুকে সন্দেহজনক মনে করা হচ্ছে না।

জিউফ্রে সম্প্রতি স্বামী রবার্ট ও সন্তানদের সঙ্গে পার্থ শহরতলিতে বসবাস করছিলেন। তবে কয়েক মাস আগেই ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে তাদের। মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে জিউফ্রে জানিয়েছিলেন, তিনি একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন।

কিশোরী বয়সে এপস্টেইনের যৌন নিপীড়নের শিকার হওয়া জিউফ্রের সাহসী উচ্চারণ ও আইনি লড়াই বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। তার হঠাৎ মৃত্যুতে অধিকারকর্মীসহ সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা