ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কেএফসি প্রোমোট করে ৩ লাখ ফলোয়ার হারালেন ইউটিউবার

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৪:০৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৪:০৬:২৭ অপরাহ্ন
কেএফসি প্রোমোট করে ৩ লাখ ফলোয়ার হারালেন ইউটিউবার
গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যবসাগুলো বয়কটের মুখে পড়েছে। সেই ধারাবাহিকতায় তালিকাভুক্ত হয়েছে গ্লোবাল ফাস্টফুড জায়ান্ট কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি)। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে কেএফসি বয়কটের ডাক ওঠে; অনেক জায়গায় বন্ধও করে দেওয়া হয় শত শত আউটলেট।

তবে শুধু প্রতিষ্ঠান নয়, এর সঙ্গে যুক্ত তারকা ও ব্র্যান্ড প্রোমোটাররাও এবার বয়কটের শিকার। সম্প্রতি কেএফসির বেশ কয়েকটি প্রমোশনাল ভিডিওতে অংশ নেওয়া ভারতীয় ইউটিউবার অজয় নাগর—নেট দুনিয়ায় ক্যারিমিনাতি নামেই পরিচিত—এখন সেই বিপাকে।

নেটিজেনদের একাংশ তার কেএফসি প্রমোশনে অংশ নেওয়ার বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, জনে জনে তাকে আনফলো করছেন নেটিজেনরা। কেউ লাইভে এসে, কেউ ভিডিও রেকর্ড করে আনফলো করার দৃশ্য প্রকাশও করেছেন। এরই মধ্যে ৩ লাখের বেশি ফলোয়ার হারিয়েছেন অজয় নাগর।

তবে বিশাল ফলোয়ার বেস থাকা এই ইউটিউবারের জন্য সংখ্যাটি সামগ্রিকভাবে এখনো বড় প্রভাব ফেলেনি। ইনস্টাগ্রামেই তার ফলোয়ার সংখ্যা ২২ মিলিয়নের বেশি। সেখান থেকেই ৩ লাখ ফলোয়ার হারিয়েছেন তিনি।

এটাই প্রথম নয়, বিতর্কে জড়ানোর ইতিহাস রয়েছে অজয় নাগরের। ২০২০ সালে 'ইউটিউব বনাম টিকটক: দ্য এন্ড' শিরোনামের রোস্ট ভিডিও তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সাইবার বুলিং ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে পরে ইউটিউব সেই ভিডিও সরিয়ে দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা