ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

তুমি কুৎসিত নও, কেবল দরিদ্র : জোভান

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৪:৩৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৪:৩৮:০৫ অপরাহ্ন
তুমি কুৎসিত নও, কেবল দরিদ্র : জোভান
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তারকাদের পুরোনো ও বর্তমান ছবি ভাইরাল হয়। যেখানে স্পষ্ট বোঝা যায়—তারকাখ্যাতি পাওয়ার আগে সাধারণ একজন মানুষের সঙ্গে বর্তমানের চেহারা বা ফিটনেসের কতটা পার্থক্য।

অনেক সময় পুরোনো ছবি দেখে ভক্তরাও চিনতে পারেন না প্রিয় তারকাকে। অবাক হয়ে প্রশ্ন ছুঁড়ে দেন—টাকা বা খ্যাতি থাকলে কি সত্যিই সময়ের সঙ্গে সঙ্গে এতটা বদলে যাওয়া সম্ভব?

ঠিক যেমন হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের ক্ষেত্রেও। অবশ্য নেটিজেনদের বিস্মিত হওয়ার এই সুযোগটা জোভান নিজেই করে দিয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একটি ২০১০ সালের, আরেকটি ২০২৫ সালের।

১৫ বছরের ব্যবধানের সেই ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে জোভান লিখেছেন, ‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র।’

ছবিতে দেখা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে জোভানের চেহারায় এসেছে ব্যাপক পরিবর্তন।

অনেকে অভিনেতার মজার ক্যাপশনের সঙ্গে একমত পোষণ করেছেন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, ‘পুরোনো জোভানই বেশি সুন্দর ছিলেন!’

তবে এসব মন্তব্যের জবাবে জোভানকে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। বরং ভক্তদের নানা প্রতিক্রিয়া তিনি যেন চুপচাপ উপভোগই করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা