ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মধ্যবিত্তের জন্য হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর সুপারিশ বারভিডার

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৪:৪৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৪:৪৩:১৭ অপরাহ্ন
মধ্যবিত্তের জন্য হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর সুপারিশ বারভিডার
মধ্যবিত্ত শ্রেণির নাগালের মধ্যে হাইব্রিড গাড়ি আনতে সম্পূরক শুল্ক কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক ও ডিলার সমিতি (বারভিডা)।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরেন বারভিডার সভাপতি আবদুল হক।

তিনি বলেন, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় গত কয়েক বছরে দেশে রিকন্ডিশন্ড গাড়ির আমদানি ও বিক্রয় উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে হাইব্রিড গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটির ওপর নির্ভর করে ২০ থেকে ৩৫০ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করা হয়। তবে বারভিডা শুল্ক কত শতাংশ কমানো উচিত, সে বিষয়ে নির্দিষ্ট কোনো হার প্রস্তাব করেনি।

সংগঠনটি মাইক্রোবাস আমদানির ওপর সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহারেরও সুপারিশ করেছে। বর্তমানে ১৮০১ সিসির বেশি মাইক্রোবাস আমদানিতে ৩০ থেকে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জীবন রক্ষাকারী বাহন অ্যাম্বুলেন্স আমদানির সময়ও ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়, যা বারভিডা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এছাড়া দেশে ইলেকট্রিক, হাইব্রিড, প্ল্যাগ-ইন হাইব্রিড এবং হাইড্রোজেনচালিত গাড়ির আমদানি ও ব্যবহারে একটি সুসংগঠিত ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি, নতুন ও পুরোনো গাড়ির শুল্কায়ন এবং নিবন্ধন ফিতে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানিয়েছে বারভিডা।

সংগঠনের তথ্য অনুযায়ী, বর্তমানে সিসিভিত্তিক পদ্ধতিতে রিকন্ডিশন্ড গাড়ির নিবন্ধন ফি নতুন গাড়ির তুলনায় ২৭ হাজার ৫০৮ টাকা থেকে ৫৩ হাজার ৯৫৮ টাকা পর্যন্ত বেশি।

বারভিডার নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন বাজেটে এসব সুপারিশ বিবেচনায় নিলে সাধারণ মানুষের জন্য গাড়ি কেনা সহজ হবে এবং বাজারে নতুন করে গতিশীলতা আসবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা