ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৪:৪৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৪:৪৫:১২ অপরাহ্ন
ইরানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) এই বিস্ফোরণের পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা বা বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেহরদাদ হাসানজাদেহ ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, রাজাঈ বন্দরের একটি কনটেইনার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। বর্তমানে জরুরি সেবাদানকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা খালি করা হচ্ছে।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

রাজাঈ বন্দর ইরানের অন্যতম প্রধান কনটেইনার পরিবহন কেন্দ্র। পাশাপাশি এখানে তেল ট্যাংক ও বিভিন্ন পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে। তাই বিস্ফোরণের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম