ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

কাশ্মীর হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া বার্তা

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৪:৪৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৪:৪৬:০৬ অপরাহ্ন
কাশ্মীর হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া বার্তা
জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ‘কঠোর ভাষায় নিন্দা’ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জোর দিয়ে বলেছে, এই ঘটনায় দায়ীদের জবাবদিহি করতে হবে এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা সমর্থন দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।১৫ জাতির নিরাপত্তা কাউন্সিল ‘জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীর হামলায়’ একটি প্রেস বিবৃতি জারি করেছে। যেখানে ১৫ দেশের সদস্যরা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। 

 
মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীরা পর্যটকদের ওপর গুলি চালায়। যেখানে কমপক্ষে ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হন।প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই নিন্দনীয় কাজের অপরাধী, সংগঠক, অর্থায়নকারী এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে।’



এ বিষয়ে আন্তর্জাতিক আইন এবং প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবের অধীনে আইন মেনে সব রাষ্ট্রকে কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।একটি প্রেস বিবৃতি হল ১৫টি সদস্যের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের সভাপতির গণমাধ্যমের কাছে দেয়া একটি ঘোষণা।এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, পাকিস্তান বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে। একটি প্রেস বিবৃতির জন্য সকল পরিষদ সদস্যের সম্মতি প্রয়োজন হয়।
 


এদিকে, নিরাপত্তা পরিষদের সদস্যরা জম্মু ও কাশ্মীর হামলায় নিহতদের পরিবারের প্রতি, ভারত সরকার ও নেপাল সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেছে।২২শে এপ্রিল পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে