ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৪:৫৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৪:৫৮:২৩ অপরাহ্ন
গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতভর গুজরাট পুলিশের যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এই তথ্য জানিয়েছেন।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে ৮৯০ বাংলাদেশি এবং সুরাট থেকে ১৩৪ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। মন্ত্রী হর্ষ সাংঘভি এই অভিযানকে গুজরাটে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান হিসেবে বর্ণনা করেছেন।

তিনি জানান, গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে এবং যেসব ব্যক্তি এই নির্দেশ উপেক্ষা করবেন, তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে। মন্ত্রী আরও জানান, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, মন্ত্রী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত। কয়েকজন গ্রেপ্তারকৃত বাংলাদেশি আল-কায়েদার স্লিপার সেলে কাজ করার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজ্য পুলিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের গ্রেপ্তারে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে, এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান হর্ষ সাংঘভি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী