ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

বাউফলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৬:০৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৬:০৩:২১ অপরাহ্ন
বাউফলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশুদের নাম ইমাম হোসেন (৬) ও আবু বকর (৪)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। তাদের বাবা কবির হোসেন সিকদার জানান, তিনি দুই সন্তানকে নিয়ে পুকুরে গোসল করতে যান এবং তাদের পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান।

ফিরে এসে তিনি সন্তানদের পুকুরে দেখতে পান না এবং খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় বড় ছেলে ইমাম হোসেনকে উদ্ধার করেন। পরে ছোট ছেলে আবু বকরকেও পুকুর থেকে উদ্ধার করা হয়। 

তাদের দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ইমাম হোসেন রায় তাঁতেরকাঠি সরকারি প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ধারণা করা হচ্ছে, এক ভাই পানিতে পড়ে গেলে অন্য ভাই তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ