ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ম্যাস গেদারিং ফর ফিলিস্তিনে হাজার জনতা

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৫:৪০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৫:৪০:৪৯ অপরাহ্ন
ম্যাস গেদারিং ফর ফিলিস্তিনে হাজার জনতা
ইসরায়েলের গাজায় চালানো গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আয়োজন করা হয়েছে ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচি। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে রাজধানীর প্রেসক্লাবের সামনে নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হতে শুরু করেন।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় আয়োজকরা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, আর গায়ে ও হাতে ছিল ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশকারী নানা প্ল্যাকার্ড ও ব্যানার।

শুধু প্রেসক্লাব নয়, আশপাশের পল্টন ও বায়তুল মোকাররম এলাকাতেও সমর্থকদের অবস্থান করতে দেখা যায়।

‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ