ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ডেটিং অ্যাপে পলাশ, সাবধান করলেন তরুণী

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৫:৪৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৫:৪৫:১০ অপরাহ্ন
ডেটিং অ্যাপে পলাশ, সাবধান করলেন তরুণী
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নাম ও পরিচয় ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারণার ঘটনা নতুন কিছু নয়। এবার এমনই এক বিড়ম্বনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

সম্প্রতি, একটি ডেটিং অ্যাপে পলাশের নামে একটি ভেরিফায়েড ফেক প্রোফাইল খোলা হয়েছে। বিষয়টি প্রথমে সামনে আনেন বুশরা নামের এক তরুণী, যিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে এ নিয়ে সতর্কতা জারি করেন। পরে পলাশ নিজেও সেই স্ট্যাটাস শেয়ার করে স্পষ্ট করে দেন— তিনি কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করেন না এবং ভক্তদের এসব ফেক প্রোফাইল থেকে সাবধান থাকার আহ্বান জানান।

পলাশ তার পোস্টে লেখেন: “প্লিজ সাবধান। এসব ফেক প্রোফাইল দিয়ে কেউ প্রতারিত হবেন না। আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না।”

বুশরার স্ট্যাটাসে আরও জানানো হয়, ডেটিং অ্যাপ বাম্বল-এ পলাশের নামে তৈরি ওই ফেক প্রোফাইলটি ভেরিফায়েড। অথচ, প্রোফাইল ভেরিফিকেশনে সাধারণত ফেস আইডি ম্যাচ করাতে হয়। কীভাবে প্রতারকরা তা সম্ভব করেছে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

এছাড়া, বুশরা সতর্ক করে লেখেন, তার দুই বন্ধু ওই ফেক প্রোফাইলের সঙ্গে কথা বললেও সৌভাগ্যক্রমে কোনো প্রতারণার শিকার হননি। তিনি সবাইকে পরামর্শ দেন— কেবল ভেরিফায়েড ট্যাগ দেখে যেন কাউকে বিশ্বাস না করা হয়, এবং অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার না করতে।

পলাশের এই সতর্কবার্তা তার ভক্ত ও সাধারণ ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট