ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

লিগ ওয়ান: নিসের কাছে হার, ‘অপরাজিত চ্যাম্পিয়ন’ হওয়া হলো না পিএসজির

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৫:৫৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৫:৫৪:৪০ অপরাহ্ন
লিগ ওয়ান: নিসের কাছে হার, ‘অপরাজিত চ্যাম্পিয়ন’ হওয়া হলো না পিএসজির
ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় চমক দেখিয়েছে নিস। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। চলতি মৌসুমে লিগে এটিই পিএসজির প্রথম হার।

শুক্রবার (২৬ এপ্রিল) পার্ক দে প্রিন্সেসে নিজেদের মাঠে নিসের বিপক্ষে খেলতে নামে লুইস এনরিখের পিএসজি। আগেই লিগ শিরোপা নিশ্চিত করলেও পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে স্বাগতিকরা।

ম্যাচের ৩৪তম মিনিটে নিসের হয়ে প্রথম গোল করেন মর্গান সানসন। তবে ৪১ মিনিটে ফেবিয়ান রুইসের গোলে সমতা ফেরায় পিএসজি। ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর শুরুতেই আবার এগিয়ে যায় নিস। ৪৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সানসন।

এরপর ৭০তম মিনিটে ইউসুফ এনদায়িসিমিয়ে গোল করে ব্যবধান আরও বাড়ান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নিস।

৩১ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে এখনো লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী