ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

চাঁদপুরে ঝোপ থেকে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র উদ্ধার

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৬:১৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৬:১৩:৩২ অপরাহ্ন
চাঁদপুরে ঝোপ থেকে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঝোপঝাড়ের ভেতর থেকে একটি সক্রিয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পিস্তলটির গায়ে লেখা রয়েছে ‘মেড ইন ইন্ডিয়া’।

শনিবার (২৬ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

তিনি জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে থানার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন অস্ত্রটি উদ্ধার করেন।

ওসি আরও জানান, সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধের কাছে একটি ব্রিজের গোড়ায় ঝোপের ভেতর থেকে পিস্তলটি প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা